শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:৩১ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতার শেষে ফেরার পথে মৃত্যু: জীবননগরে ট্রাক্টরের সাথে সংঘর্ষে প্রবাসী নিহত আহত-২

জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার রাত ৮ টার দিকে উপজেলার শিয়ালমারি পশুহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম (৩০) উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার মৃত মসলেম আলীর ছেলে। 

আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) ও রবিউল ইসলামের ছেলে ফারুক (২৮)। আহতদের রাতেই স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে নিয়ে একটি মোটরসাইকেলে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে জীবননগর থেকে উথলীর দিকে ফিরছিলেন। পথে শিয়ালমারি পশুহাট এলাকায় কেরু অ্যান্ড কোম্পানির আলুবোঝাই ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি আলমসাধু গাড়ি চলে আসে। এ সময় মোটরসাইকেলটি ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে যান।

দুর্ঘটনায় আরিফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথিমধ্যেই আরিফুল ইসলামের মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিয়ালমারি পশুহাট এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়