শিরোনাম
◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা-ঢাকা মহাসড়কে মর্মান্তিক: দুর্ঘটনা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তরুণ ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

এস. এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাট জেলার ফকিরহাটে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাসিব মোল্লা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিশ্বরোড মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘এন আর কার্গো সার্ভিস’ নামে একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দীর্ঘ যানজট, উদ্ধার তৎপরতা: ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স–এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করেন।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিশ্বরোড মোড়ে সড়ক নিরাপত্তা জোরদার ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়