শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধু নিহত

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধু নিহত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় এঘটনা ঘটে। নিহত গৃহবধু সিরাজগঞ্জ শহরের জুবলী রোডের অবস্থিত ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে মেয়েকে মাদ্রাসায় দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্বজনরা মরদেহ নিয়ে যান।

তিনি আরো জানান, এই ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটি চালকসহ আটক করেছে। আটক চালক শহরের সয়াধানগড়ার আশরাফুল ইসলাম আশা। এ বিষয়ে অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দা আলীম বলেন, নিউ ঢাকা রোড থেকে ঢাকামুখী কিছু কাউন্টার সার্ভিস বাস প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। প্রশাসনকে জানিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়