শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানীর গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮তলা ভবনের ছাদে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৬ ডিসেম্বর)​সন্ধ্যা সাড়ে ৫টায় শপিং কমপ্লেক্সের ছাদের ওই গোডাউনে এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়।

 ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। অবশেষে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
 
 ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনো ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়