শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৩, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকায় ৮

আর হাসান: [২] ডেঙ্গুতে এই সময়ের মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৫৬ জন।

[৩] শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

[৪] এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ২০৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। সূত্র: আর টিভি

[৫] চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯২ হাজার ২৬৬ জন। মারা গেছেন ১ হাজার ৫৩৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৪১ জন।

[৬] প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে নভেম্বর মাসেও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত আছে। চলতি বছর ডেঙ্গু অতীতের সব রেকর্ড ভেঙেছে। সূত্র: ঢাকা মেইল

[৭] উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়