শিরোনাম
◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬ 

করোনায় মৃত্যু

শহীদুল ইসলাম: দেড় মাস পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মত্যু হয়েছে। একই সাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি এ ভাইরাসে একজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ৪৪৬ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। 

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয় ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয় ২০ লাখ ছয় হাজার ৮২১ জন। আর  ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিনি ঢাকা বিভাগের বেসরকারি হাসপাতালে মারা যান।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চারজন আইসোলেশন এসেছে এবং আইসোলেশন থেকে ছয় জন ছাড়পত্র পেয়েছে। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছে চার লাখ ৫২ হাজার ২৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছে চার লাখ ২৩ হাজার ৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছে ২৯ হাজার ১৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসআই/এসএ

  • সর্বশেষ