শিরোনাম
◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২ জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস

নিপাহ ভাইরাস

মাজহারুল ইসলাম: বর্তমানে দেশের ৩২ জেলায় নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের সকল হাসপাতালে আলাদা বেড ও আইসিইউ প্রস্তুত রাখতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ভাইরাসে আক্রান্তদের কাছে যাওয়ার সময় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ নিপাহ ভাইরাস প্রতিরোধে কোন ওষুধ না থাকায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রায় ৭০ শতাংশ। 

বাদুড়ের লালা থেকে প্রাণঘাতি এই রোগ ছড়ায়। সাধারণত শীতকালে খেজুরের রসের মাধ্যমে এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। বছরের অন্য সময় বাদুড়ের সংস্পর্শে মানুষের আসার তেমন কোন সম্ভাবনা থাকে না। বাংলাদেশে ২০০১ সালে প্রথম নিপাহ ভাইরাসের রোগী শনাক্ত হয়।

জানা যায়, গাছে হাড়ি বেধে খোলা পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ করা হয়। রাতের আধারে ঝাঁকে ঝাঁকে বাদুড় এসে বসে খেজুর গাছে। গাছে বসে কাটা অংশে জিহবা দিয়ে চেটে খায় রস বাদুড়ের ল। এমনকি যে নল দিয়ে রস হাঁড়িতে পড়ে, সে নলেও মুখ লাগায় বাুড়। এভাবেই ছড়ায় নিপাহ ভাইরাস। 

রাজধানীর টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, নিপাহ ভাইরাস রক্তের মাধ্যমে সরাসারি মস্তিষ্কে আক্রমণ করে। ফলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোগীরা। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে জ¦র, খিঁচুনি এবং গা ব্যাথা হয়। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে পরিবার থেকে আলাদা করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এবছরও আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছে প্রায় ৭০ শতাংশ। আর তাই সতর্কতার অংশ হিসেবে, খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। একই সঙ্গে বাদুড় যাতে গাছে বসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।

এমআই/এসএ

  • সর্বশেষ