শিরোনাম
◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বায়োব্যাংক

আলোচনা সভা

শাহীন খন্দকার: বাংলাদেশে চিকিৎসা গবেষণায় সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে বায়োব্যাংক। এটি আন্তর্জাতিকমানের বায়োব্যাংক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধারণ করারও সামর্থ্য রয়েছে বাংলাদেশের যা চিকিৎসা গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। জাতিসংঘে বায়োব্যাংকিংয়ের এক সাইড ইভেন্টে বক্তারা এ কথা বলেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

নিম্ন ও মধ্যম আয়ের দেশে বায়োব্যাংকিং, বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি কেস স্ট্যাডি শীর্ষক এক সাইড ইভেন্টের আয়োজন করা হয়। বাংলাদেশে বায়োব্যাংক প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের আওতায় এই বৈজ্ঞানিক সাইড-ইভেন্টের আয়োজন করে বাংলাদেশের সর্ববৃহৎ স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এই ইভেন্টে বিশ্বের বিভিন্ন দেশের বায়োব্যাংক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এটি ছিল একটি হাইব্রিড ইভেন্ট যেখানে সরাসরি ও ভার্চ্যুয়াল প্লাটফর্মে অংশগ্রহণকারীরা যোগ দেন।

একটি আন্তর্জাতিকমানের বায়োব্যাংক নির্মাণের পাশাপাশি, বক্তারা গবেষণার ক্ষমতা তৈরির গুরুত্বের ওপরও জোর দেন যাতে স্থানীয় গবেষণাকে বাস্তবে কাজে লাগানোর জন্য গবেষকরা বায়োব্যাংককে যথাযথভাবে ব্যবহার করতে পারেন। এই উদ্যোগটি উন্নয়নশীল দেশগুলোতে একাডেমিক-বৈজ্ঞানিক গবেষণাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করবে।
  
বায়োব্যাংক বিশেষজ্ঞদের মধ্যে অস্ট্রিয়ার গ্রাজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ট জাফউকাল, ইতালির ভেরোনা ইউনিভার্সিটির ড. রিটা ললোর, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, ফ্রান্স’র ড. জিসিস কোজলাকিডিস এবং কাতার বায়োব্যাংকের পরিচালক ড. নাহলা আফিফি এ সময় বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে কাজ করেছেন আইরিশ-বাংলাদেশি ক্যান্সার গবেষক ড. আরমান রহমান, বিএসএমএমিউ এর অধ্যাপক লায়লা আঞ্জুমান বানু এবং অধ্যাপক সায়েদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. আরমান রহমান।

  • সর্বশেষ