শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২২, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আরও ৯২ জন হাসপাতালে ভর্তি: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুরোগী

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় শনিবার (১৩ আগষ্ট) আরও নতুন ৯২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালে নতুন ৮৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৩ জন।

এদিকে, বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৪ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৭১ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগষ্ট পর্যন্ত সর্বমোট দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩ হাজার ৬৪৩ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫৭২ জন।

অন্যদিকে, সারাদেশে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা সর্বমোট ৩ হাজার ২৭২ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২ হাজার ৭৮১ এবং রাজধানীর বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৪৯১ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

  • সর্বশেষ