শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ০৯:৪২ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২২, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, সংক্রমণ ফ্রান্সে 

বেড়েছে করোনায় আক্রান্ত ও প্রাণহানি

করোনা

মাজহারুল ইসলাম: আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ি, বৃহস্পতিবার (৩০ জুন) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় করোনা দৈনিক মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, জাপান, তাইওয়ান, ইতালি, অস্ট্রেলিয়া ও রাশিয়া। এ ছাড়া একই সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন আরো সাত লাখ ২২ হাজার ১৮২ জন এবং মৃত্যু হয়েছে আরো এক হাজার ৪৬৭ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড়শো এবং নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ হাজার।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, তাইওয়ানে একই সময়ে আরো ৮৫ জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪২ হাজার ২০৪ জন। যুক্তরাজ্যে নতুর করে আক্রান্ত ৩৫ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১১৭ জনের। উত্তর কোরিয়ায় নতুর করে আক্রান্ত ৫ হাজার ৯৮০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের। 

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে আরো ৩১০ জন এবং নতুর করে আক্রান্ত ৯১ হাজার ৬০১ জন। ইতালিতে আক্রান্ত ৯৪ হাজার ১৬৫ জন এবং মৃত ৬০ জন। রাশিয়ায় আক্রান্ত আরো ৩ হাজার ২৮ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের। ফ্রান্সে আক্রান্ত আরো এক লাখ ২৪ হাজার ৭২৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। ব্রাজিলে মৃত্যু হয়েছে ২৯৪ জনের এবং নতুন করে আক্রান্ত ৭৬ হাজার ২৬৩ জন। অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে ৫৯ জনের এবং নতুন করে আক্রান্ত ৩৮ হাজার ৭১৮ জন।

জাপানে নতুর করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের এবং কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৯৩১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। 

  • সর্বশেষ