শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরোক্ষ ধূমপানে ফুসফুসের ক্যান্সারের যোগসূত্র দেখা গেছে: জাপানি গবেষণা

খুররম জামান: [২] পরোক্ষ ধূমপানে ফুসফুসের ক্যান্সারে জাপানে প্রতি বছর প্রায় ৭৬ হাজার মানুষ মারা যায়, আর বিশ্বে ১৮ লাখ।

[৩] জাপানের ন্যাশনাল ক্যান্সার সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, সেকেন্ডহ্যান্ড ধূমপান সক্রিয় ধূমপায়ীদের চেয়ে জিনের ক্যান্সারজনিত মিউটেশনকে প্ররোচিত করে। এটি পরোক্ষ ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 

[৪] গবেষকরা বলছেন, গবেষণায় দেখানো হয়েছে যে কীভাবে পরোক্ষ ধূমপানে জেনেটিক মিউটেশন ঘটায়, সেকেন্ডহ্যান্ড ধূমপানের ক্ষতিকারক প্রভাবের আরও প্রমাণ প্রদান করেন তারা। তারা আন্তর্জাতিক মানের সঙ্গে  সামঞ্জস্য রেখে ঘরের ভিতরে ধূমপান নিষিদ্ধ করার জন্য কঠোর আইনের আহ্বান জানায়।

[৫] বর্তমানে, জাপানে রেস্তোরাঁ এবং বারগুলোতে নির্দিষ্ট শর্তে ধূমপানের অনুমতি দেওয়া হয়েছে, যা পরোক্ষ ধূমপানের উৎস। ফেব্রুয়ারি মাসে জার্নাল অফ থোরাসিক অনকোলজিতে প্রকাশিত গবেষণায়, গবেষকরা প্রায় ৩শ মহিলা অধূমপায়ীর ডিএনএ ক্রম বিশ্লেষণ করেছেন। তারা সকলেই ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে টোকিওর ন্যাশনাল ক্যান্সার সেন্টার হাসপাতালে ফুসফুসের  অ্যাডেনোকার্সিনোমা জন্য অস্ত্রোপচার করেছিলেন। ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা হল ক্ষুদ্র কোষের ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে সাধারণ প্রকার যা শ্লেষ্মা জাতীয় পদার্থ নিঃসরণকারী কোষকে প্রভাবিত করে।

[৬] দলটি দেখেছে যে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত জিনের পরিবর্তন গবেষণায় অংশগ্রহণকারী ধূমপায়ী এবং অধূমপায়ীদের মধ্যে আলাদা ছিল। অধূমপায়ীরা যারা তামাকের ধোঁয়ার সংস্পর্শে এসেছিলেন তারা 'এপিওবিইসিথ্রিবি' জিনের বৃদ্ধি দেখেছেন যা 'এপিওবিইসি' প্রোটিন দ্বারা সৃষ্ট। ধূমপায়ীদের মধ্যে এই ধরনের বৃদ্ধি দেখা যায়নি। এর অর্থ হলো পরোক্ষ ধুমপায়ীরা ফুসফুসের ক্যান্সারে বেশী আক্রান্ত হচ্ছেন। সূত্র: জাপানটাইমস। সম্পাদনা: কামরুজ্জামান 

  • সর্বশেষ