শিরোনাম
◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা! ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ◈ চলতি বছর এসএসসি ফলে ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সর্বোচ্চ পাস ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই ◈ এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি ◈ ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন ৯-এর ধ্বংসাবশেষে চাঁদে ২৭ মিটার গর্ত, ছড়িয়ে পড়েছে ধূলিকণা-শিলাখণ্ড ◈ নরও‌য়ের ৪৫ বছরের মহিলা ইনফান্তিনোর চ্যালেঞ্জার, ফিফা সভাপতি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ  ◈ মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সাক্ষী সেই ঐতিহাসিক ফুটবল এবার নিলামে, দাম উঠ‌তে পা‌রে ১০ মি‌লিয়ন ডলার

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৩ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

জেরিন আহমেদ : সম্প্রতি সৃষ্ট লঘুচাপের রেশ না কাটতেই নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও বর্ধিত পাঁচ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়