শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়িকা পপির বাবা মারা গেছেন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা মিয়া আমির হোসেন মারা গেছেন। পপির ঘনিষ্ঠজনরা এ তথ্য জানিয়েছেন।

[৩] জানা গেছে, বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন পপির বাবা। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের দিকে যায়। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক মাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আইসিইউতে চিকিৎসা চলা অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। জানা গেছে, খুলনায় নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

[৪] দীর্ঘ সময় মিডিয়ার আড়ালে আছেন চিত্রনায়িকা পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ