শিরোনাম
◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দ্য লিটল মারমেইড’ আসছে বাংলাদেশে

শিমুল চৌধুরী ধ্রুব: ওয়াল্ট ডিজনি পিকচার্সের নতুন সিনেমা ‘দ্য লিটল মারমেইড’ এখনো মুক্তি পায়নি। তবে মুক্তির আগেই রেকর্ড গড়ে ফেলেছে এটি। গেল মার্চে এর ট্রেলার প্রকাশের পর রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ একদিনে বিশ্বব্যাপী ১০৮ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে ট্রেলারটি। যা বর্তমানে একটি বিরল উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে। কালের কন্ঠ

ট্রেলারেই যখন এমন তোলপাড় তখন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অগ্রীম টিকেটের জন্য ইতোমধ্যেই হৈ চৈ শুরু হয়ে গেছে। সিনেমা মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততোই চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোর ওয়েবসাইটে। শুক্রবার (২৬ মে) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের দর্শকদের জন্যও আনন্দের সংবাদ হচ্ছে এই একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা। প্রেস নোট

রূপকথার জাদুকর ডেনীয় লেখক এবং কবি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন-এর বিশ্বখ্যাত গল্প অবলম্বনে লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য লিটল মারমেইড’। এটি নির্মাণ করেছেন হলিউডের বিখ্যাত পরিচালক রব মার্শাল। গত ১২ মার্চ একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় এর ট্রেলার দেখানো হয়েছিল। সে সময় তারকা হ্যালি বেইলি এবং মেলিসা ম্যাকার্থিকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। বেইলি অভিনয় করেছেন এরিয়েলের চরিত্রে আর ম্যাকার্থি অভিনয় করেছেন ভিলেন উরসুলার চরিত্রে। আইএমডিবি, সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ