শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৯:১৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার উত্তরা, কুমিল্লাসহ দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

স্টার সিনেপ্লেক্স

মনিরুল ইসলাম: ৮ অক্টোবর পথচলার ১৮ বছর পূর্ণ করছে দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে দর্শকদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুবেল বেন বলেন, ‘দর্শকদের প্রত্যাশা পূরণে আমরা বরাবরই সচেষ্ট। পথচলার শুরু থেকে দর্শকরা আমাদের যে ভালোবাসা দিয়ে আসছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের চাহিদা এবং সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়ে আসছে। দর্শকরা সঙ্গে আছেন বলেই আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি।’

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি।

বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত সম্ভার এবং মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে।

শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। চট্টগ্রাম এবং বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। ঢাকার উত্তরা, কুমিল্লাসহ পর্যায়ক্রমে সারা দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান ষ্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুবেল। এনএইচ

  • সর্বশেষ