শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৬:২৪ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকাদেরই কেন বার বার টার্গেট করছেন শাকিব!

জনপ্রিয় অভিনেতা শাকিব খান

আল-আমিন : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাকে নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। তাকে নিয়ে নানা ধরণের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। তার মধ্যে হলো নায়িকাদেরই কেনো বার বার টার্গেট করছেন শাকিব খান।

অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে নানা ধরণের গুঞ্জন ছিল। কিন্তু এ বিষয়ে তারা কখনও মুখ খুলেননি। হঠাৎ করে ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান আব্রহাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। এমনকি আব্রহাম খান জয় শাকিবেরই সন্তান। বিষয়টি স্বীকার করেন শাকিব। কিন্তু এরপরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জুটির। অপু বিশ্বাস ও শাকিবের ওই ঘটনার পর ভালোভাবে চলচ্চিত্রে ফিরতে দেখা যায়নি এই নায়িকাকে। অনেকটাই নিরব হয়ে যান অপু বিশ্বাস। 

অপুর ঘটনার রেশ না কাটতেই গুঞ্জন ওঠে শাকিবের সঙ্গে অভিনেত্রী বুবলীর প্রেম ও বিয়ের বিষয় নিয়ে। কিন্তু সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন উভয়েই। এরপরই অভিনয়ে যেন ছন্দপতন ঘটে বুবলীর। নতুন গুঞ্জন উঠতে থাকে আরেক নবাগত নায়িকা পূজা চেরিকে নিয়ে। এর মধ্যেই বেবি বাম্প প্রকাশ করে আলোচনাকে আরও জাগিয়ে তোলেন এই নায়িকা। দুই দিনের মাথায় এক ছেলে শিশুর ছবি প্রকাশ করে জানান, এটা বুবলী ও শাকিবের সন্তান। ফলে গুঞ্জন সত্যিতে রুপ নিয়ে দাউ দাউ করে জ্বলে উঠে আলোচনা কেন্দ্রবিন্দুতে ধারণ করে। সম্প্রতি শাকিব নয় মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেন। এরপরই আমেরিকায় অবস্থান করা বুবলি গত দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন তার বেবি বাম্পের ছবি। আর তাতেই বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হতে হয় এই অভিনেত্রীকে। তখন সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে বুবলি জানান, ভেবেছিলাম আয়োজন করে সব কিছু জানাব। কিন্তু তা আর হলো না। শীঘ্রই বিষয়টি পরিষ্কার করা হবে। 

বুবলির বেবি বাম্প ও বক্তব্য যখন দেশসহ ঢালিউড ও ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখন আবার বোমা ফাটালেন এক সময়ের নিউজ পাঠিকা ও বির্তমান নায়িকা বুবলি। আজ দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশ করলেন শাকিবসহ সন্তানের ছবি। এর ঘণ্টা খানেক পর শাকিবও তার ফেসবুক পেজে বুবলি ও তার সন্তান শেহজাদ খান বীরের ছবি পোস্ট করেন। 

এদিকে, শাকিব-বুবলির সন্তানের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ও মিডিয়া পাড়ায় নতুন বিষয় আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে পূজা চেরি ও শাকিবের সম্পর্ক নিয়ে। অভিনেত্রী পূজা চেরি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। শাকিবও সেখানে আবার পাড়ি জমাবেন বলে গণমাধ্যমে উঠে এসেছে। তাহলে অপু বিশ্বাস ও বুবলির পর, এবার কি তাহলে পূজা চেরির ঘর আলো করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়ক? আর সে জন্যই সন্তান জন্মের আড়াই বছর পর তরিঘরি করে সবাইকে জানালেন অভিনেত্রী বুবলি? অন্যদিকে, এবার জানা গেলো শাকিবের আরেক স্ত্রীর নাম যেখানে রয়েছে এক রাহুল খান নামের সন্তানও। বাংলামটরে একটি ওয়ার্কশপে মাত্র তিন হাজার টাকার বেতনে চাকরি করে সে। কাজ ছাড়া খুব একটা কথা বলে না। পরিবারের প্রসঙ্গ আসলেই চুপসে যায়। বিশেষ করে বাবার প্রসঙ্গ আসলে একেবারেই চমকে যায়। রাহুলের মায়ের নাম রাত্রি। এফডিসিতে সবাই তাকে এক নামে চেনে। তার মায়ের ক্যারিয়ারের শুরু হয়েছিল এই সময়ের হার্টথ্রুব হিরো শাকিব খানের সঙ্গেই।  শাকিব খানের আসল নাম মাসুদ রানা। সেই মাসুদ রানার কাছের বন্ধু ছিলেন রাত্রি। একসময় শাকিবকে নাচ, গান, এমনকি তাকে তার বাসায় থাকার জায়গা পর্যন্ত করে দিয়েছিলেন রাত্রি।

২০০৮-০৯ এর দিকে দৈনিক ভোরের কাগজের বিনোদন পতায় একটি ছবি প্রকাশ পায়। চিত্র নায়িকা রাত্রি আর শাকিব খানের বিয়ের ছবি। ছবিটি প্রকাশের পর সেসময় তেলে বেগুনে জ্বলে ওঠেন শাকিব খান।

সব ঘটনা বিশ্লেষণেরে পর সবার মনে একটি অজানা প্রশ্নই উকি দিচ্ছে। আর সেটি হলো নায়িকাদেরই কেনো টার্গেট করছেন শাকিব খান। নায়িকাদের বিয়ে, তারপর সন্তান নেয়া এবং তারপর বিবাহ বিচ্ছেদ। তবে এবার গুন্জন উঠেছে, নায়িকা বুবলীর সঙ্গে বিচ্ছেদেরও। তবে এই গুঞ্জন কতটুকু সত্যি এবং পূজা চেরি-শাকিব ঘটনা এখন কতদূর গড়ায় তা শুধু সময়ের অপেক্ষা। 

এএএইচ/এসবি২

  • সর্বশেষ