শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেলো

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন, এমন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এরপর সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জনাব ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ করছি। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করা হচ্ছে।’

বিবৃতিটি স্বাক্ষর করেছে ‘টিম সানি দেওল’।

৮৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘তিনি বয়স্ক, তাই চিকিৎসকদের কাছ থেকে পুরোপুরি মনোযোগ পাওয়ার জন্যই হাসপাতালে রাখা হয়েছে। উদ্বেগের কিছু নেই।’

ধর্মেন্দ্রর স্ত্রী এবং অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছেন, ‘আমরা তার দ্রুত সুস্থতার আশায় আছি।’ তাকে শনিবার হাসপাতালে দেখা গেছে। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলও সেখানে পৌঁছান।

এদিকে, অভিনেতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শাহরুখ খান ও সালমান খানও হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়