শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর কাছে প্রতারিত হয়ে সর্বস্ব হারাল অভিনেত্রী পূজা

সবচেয়ে কাছের বন্ধু যাকে ভাবেন তার জন্যই এবার বিপদে পড়লেন ‘চ্যালেঞ্জ ২’ অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তার স্বামী কুনাল বর্মা।
 
অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনীক ধরসহ অনেকের সঙ্গে গভীর বন্ধুত্ব পূজার। এবার এমনই কোনো এক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি একেবারে শূন্য হয়ে গেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পূজা জানান, তাদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তারা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। 

পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।

এই দম্পতির কথায়, ‘গত তিন মাস যে কিভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অঙ্কের টাকা খোয়া গেছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’ 

এমন ঘটনার পর দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান অভিনেত্রী। এমন সময় তাদের পাশে থাকার অনুরোধ করেন। তাদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুনালও। যদিও পূজা বা কুনাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়