শিরোনাম
◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৯:০২ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডাবল টাইমিং’র অভিযোগ শামীমের, মুখ খুললেন অহনা

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান তার ব্যক্তিগত সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে এসে অভিনেতা শামীম হাসান সরকার অহনার প্রাক্তন প্রেমিকের নাম প্রকাশ করেন। এও বলেন, তার সঙ্গে নাকি ৭ মাসের সম্পর্কে ছিলেন অহনা। অভিযোগ করেন ডাবল টাইমিং নিয়ে। এরপর ফেসবুকে পোস্ট দিয়েছেন অহনা রহমান।

এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো...য়া...র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’।

এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

শামীম দাবি করেন- অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করছেন, তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়।

বিষয়টি নিয়ে এক সংবাদ মাধ্যমে শামীম হাসান সরকার বলেন, অহনার সঙ্গে হৃদয়ের প্রায় ৫ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে।

শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অহনা। যেখানে তিনি লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’

কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।

যেখানে তিনি দাবি করেছেন, শুটিংসেটে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন, এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন।

প্রিয়াঙ্কার সেই অভিযোগের পরই পাল্টা সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

  • সর্বশেষ