শিরোনাম
◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তবে নির্বাচনের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছিলেন তিনি। এরপর তাঁকে সেভাবে কোথাও রাজনীতির মাঠে দেখা যায়নি। অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন।   

তবে সম্প্রতি একটি ফেসবুক পোস্টের কারণে নতুন করে আলোচনায় এলেন ডলি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভেরিফায়েড আইডি থেকে তিনি জানান, আজেবাজে মেসেজ দেওয়ার কারণে এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৯০ হাজার জনকে ব্লক করেছেন!  

‘রং চটা জিন্সের প্যান্ট পরা’খ্যাত গায়িকা ডলি সায়ন্তনী লিখেছেন, ‘আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করবেন তো ব্লক খাবেন।’

ফেসবুকে এই গায়িকার অনুসারী প্রায় ১০ লাখ। সেখান থেকেই ৯০ হাজার আইডি ব্লক করার কথা জানালেন তিনি। পোস্টের মন্তব্য ঘরে কেউ শিল্পীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ বলছেন, আলোচনায় আসার জন্য গায়িকা মিথ্যা তথ্য শেয়ার করেছেন!

প্রসঙ্গত, ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়াকালে প্রকাশ পেয়েছিল ডলির একক অ্যালবাম ‘হে যুবক’। এখন পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও ৭০০টির বেশি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তাঁর গাওয়া প্রথম চলচ্চিত্র ছিল ‘উত্থানপতন’। এতে ব্যবহার হয়েছিল ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, অর্থাৎ ‘হে যুবক’ গানটি।

 

  • সর্বশেষ