শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকে বলছেন তমা মির্জা : একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে 

মনিরুল ইসলাম  ঃ  ঢাকাই চলচ্চিত্রের  চিত্রনায়িকা তমা মির্জা। আলোচনায় থাকতে পছন্দ করেন। রায়হান রাফীর ' সুরঙ্গ ' সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন। সিনেমাটা করতে যেয়ে রাফীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এমন চাউর রয়েছে চলচ্চিত্র অঙ্গনে। তবে দু' জন দু'জনকে ভালো বন্ধু  বলে পরিচয় দিতেন। পরীমনির  জন্মদিন বা তার ছেলেট জন্মদিনে দেখা যেতো তমা আর রাফীকে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সরব তিনি। 

রোববার রাতে ফেসবুকে একটি স্টোরি দিতে দেখা গেল নায়িকাকে।  এতে করে নেটিজনে আবার আলোচনায় আসেন। চলছে নানা কথা।

যেখানে তমা মির্জা লিখেছেন- একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।’ যে চিটার, সে সবসময়ই চিটার।

তমা স্মরণ করিয়ে দেন, ‘যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল।’ তাহলে কী করতে হবে? নায়িকা মজার ছলে বললেন, ‘মারো কাছা, দাও দৌঁড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।’

এটা আপ হবার পরও আলোচনা শুরু হয়। হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিলেন তমা মির্জা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভক্তরা। অনেকেই তার পুরোনো সম্পর্কের কথাও টেনে আনছেন। 

সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন তমা মির্জা। যেখানে নায়িকা উল্লেখ করেছেন, রাফীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই। 

তবে ভক্তদের জিজ্ঞাসা, কেন এমন ষ্ট্যাটাস। এতে অনেকে ধারনা করছেন তাদের  চুটিয়ে প্রেম করার সেই সম্পর্কে বর্তমানে ভাঙন ধরেছে। দু’জনের মাঝে আর ঘনিষ্ঠতা নেই। তাই তো ব্ল্যাকমানি ওয়ের সিরিজ বা আগামী সিনেমায় তমা মির্জা নেই। যুক্ত হয়েছেন পূজা চেরি। শোনা যাচ্ছে রাফীর পরবর্তী সিনেমায় যুক্ত হতে পারেন নায়িকা চরিত্রে  তানজিন তিশা।

  • সর্বশেষ