শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৯:৩০ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত চুপ থাকা যায়: পরীমনি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় পুরো দেশের মানুষ ক্ষুব্ধ-শোকাহত। এই আন্দোলন ঘিরে গত কয়েক দিনে সাধারণ শিক্ষার্থীদের হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রতিবাদী ভূমিকা রেখেছেন অনেক শোবিজ তারকা। তাদের অন্যতম ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।

[৩] বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন নায়িকা। ক্যাপশনে লেখেন- ‘শকুনের মতন চারপাশ থেকে কীভাবে একজন শিক্ষিকার ওপর ঝাঁপিয়ে পড়ছে! কত চুপ থাকা যায় আর। চিৎকার করে কান্না আসছে।’

[৪] ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনে একজন শিক্ষিকার ওপর চড়াও হয়েছেন বেশ কয়েকজন হামলাকারী। এ সময় ওই শিক্ষিকা তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা মারেন নাই! এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই!’

[৫] তখন হামলাকারীদের একজন ওই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে কটূক্তি করেন। এতে ক্ষিপ্ত শিক্ষিকা তাকে ‘রাজাকার’ বলতে নিষেধ করেন। এরপর সেখানে থাকা দুই পুলিশ কর্মকর্তা ওই শিক্ষিকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

[৬] ২ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে ক্ষুব্ধ পরীমনি লিখেছেন, ‘ছি ছি ছি। থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কীভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাঁপায়ে পড়তেছে! তাও একজন শিক্ষিকার উপর! কত চুপ থাকা যায় আর, সরি। চিৎকার করে কান্না আসতেছে। আল্লাহ, তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’

এসবি২

  • সর্বশেষ