শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইরেসির কবলে ‘তুফান’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বছরখানেক আগে প্রেক্ষাগৃহে মুক্তির পর পাইরেসির শিকার হয়েছিল রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা। মুক্তির কয়েকদিনের মধ্যেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে দেখা মেলে ছবিটির। 

[৩] এক বছর পর ঈদে আবারও ‘তুফান’ সিনেমা নিয়ে হাজির হন রাফী। অতীতের বাজে অভিজ্ঞতায় এবার আগে থেকেই সিনেমাটি নিয়ে সতর্ক ছিলেন সংশ্লিষ্টরা। যেকোনো ভাবেই পাইরেসির থাবা আটকানোর চেষ্টা করেছে তুফান টিম। 

[৪] যে কারণে সিনেমা মুক্তির প্রথম তিন সপ্তাহেও অনলাইনে কিংবা অন্য কোনো প্লার্টফর্মে ফাঁস হয়নি এই ছবি। তবে চতুর্থ সপ্তাহে এসে শোনা যাচ্ছে, অনলাইনে কিছু কিছু প্লার্টফর্মে সাময়িক সময়ের জন্য দেখা যাচ্ছে ‘তুফান’। 

[৫] বিষয়টি স্বীকার করেছেন প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে যে সকল প্লার্টফর্ম থেকে ‘তুফান’ পাইরেসির চেষ্টা করা হচ্ছে সে সকল লিংক মুহূর্তের মধ্যেই ডাউন করে দেওয়া হচ্ছে। ফলে সাময়িক সময়ের জন্যই সিনেমাটি অনলাইনে দেখতে পারছেন একদল মানুষ।

[৬] এ বিষয়ে শাকিল বলেন, ‘তুফান এমন ধরনের সিনেমা, যেটি হলে বসে দেখাই শ্রেয়। আর, মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে আমাদের একটা দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেটেড কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছে। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে, সাথেসাথেই তারা সেটার বিষয়ে কাজ করছে। পাইরেসি যারাই করুক না কেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।’ 

[৭] বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে তুফান। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। চলতি সপ্তাহে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহেও চলছে তুফান।

[৮] নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

এসসিডি/একে

  • সর্বশেষ