শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৭:৫০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] অনেকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সমসাময়িক অধিকাংশ তারকা বিয়ে করে সংসারী হলেও সোনাক্ষী কারো গলাতে এখনও মালা দেননি। সূত্র: টাইমস নাউ

[৩] তবে ভক্তদের জন্য সুখবর, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দাবাং গার্ল। জানা গেছে, সোনাক্ষী সিনহা তার প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে।

[৪] গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনও বা ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সূত্র: বলিউড হাঙ্গামা

[৫] এদিকে সোনাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট জহির ইকবাল। অভিনেত্রীর বর্তমান বয়স ৩৭ বছর আর জাহিরের ৩৫। ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে। 

[৬] সম্প্রতি, কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী। সেসময় তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। উত্তরে সোনাক্ষী বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’ যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জহির ইকবালের প্রসঙ্গ তখন এড়িয়ে গেছেন সোনাক্ষী। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৭] প্রেমিক জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/DUjYv-oyi44?si=UOEFjnJuU0SxjXmQ" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

এসসিডি/একে

  • সর্বশেষ