শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে আজ। এতে সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে গতকাল দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষাবোর্ড কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরীক্ষার প্রথম দিনে আজ এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও যানজট ও ভোগান্তি এড়াতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবে। প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার সময় যাতে বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারা দেশে দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই। সামাজিক মাধ্যম শিক্ষার্থীদের পরীক্ষাভীতি তৈরি করছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। এদিকে সংবাদ সম্মেলন থেকে সব পাবলিক পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার আভাস দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জানুয়ারিতে কোর্স শুরু করে ডিসেম্বরে কোর্স শেষ হয়।

কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হবে। যদি ডিসেম্বরে কোর্স শেষ হয় তাহলে তাদের জীবন থেকে এক বছর নষ্ট করা হবে কেন? প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকে অতীতে পাবলিক পরীক্ষার সময়ে বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ থাকলেও এবার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়। এগুলো আমরা রিকগনাইজ (স্বীকৃতি) করি না। এগুলো নিয়ে সরকারের কোনো লিস্ট নেই। কোথায় কোচিং সেন্টার হয় সেটিও আমি জানি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়