শিরোনাম
◈ র‍্যাব বিলুপ্ত নয়, নতুন আইনে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে চায় সরকার ◈ লবণের দাম বৃদ্ধি ও বকেয়া সংকটে ঈদের আগে দুশ্চিন্তায় রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা ◈ জাতীয় ক্যান্সার হাসপাতালে ভয়াবহ সংকট: ৫০০ শয্যায় চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ১২০০ রোগী, রেডিওথেরাপির অপেক্ষায় ৪৫০০ মানুষ ◈ অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ লা লিগায় বার্সেলোনার সহজ জয় ◈ ভারতে চালু ৭ মিনিটের ক্যান্সার ইনজেকশন, ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো, প্রতি ডোজের দাম ৩.৭ লাখ রুপি ◈ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত ◈ জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় চীন, আলোচনায় একাধিক ইস্যু ◈ যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব নাকচ ইরানের ◈ হরমুজ ছাড়াই পাইপলাইন ও রেলপথে তেল রপ্তানির পথে উপসাগরীয় দেশগুলো

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (নেপ) গতকাল সোমবার এক চিঠিতে এসব তথ্য জানায়।

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার ২০২৫ সালের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মাবলি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা হবে পাঁচটি বিষয়ের ওপর।

এর মধ্যে তিনটি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে এবং দুটি বিষয় একত্রে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এতে আরো বলা হয়েছে, বাংলা, ইংরেজি ও প্রাথমিক গণিত— এই তিনটি বিষয়ের ওপর ১০০ নম্বর করে প্রশ্নপত্রে পরীক্ষা হবে। আর প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়— এই দুটি বিষয়ের ওপর ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 

পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।

প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়