শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ১২:০৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হুমকি, থানায় জিডি

‘সমন্বয়ক, মরার জন্য প্রস্তুত হ’— দেয়ালে এমন কথা লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সংগঠক মোহাইমিনুল ইসলামকে হুমকির অভিযোগ উঠেছে। সোমবার (২১ জানুয়ারি) রাতের কোনো এক সময় ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারী গ্রামে তার বাড়ির দেয়ালে এটি লেখা হয়।

মোহাইমিনুল ইসলাম শিহাব ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম আব্দুল মোতালিব।

এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিহাব এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঠিক আছে আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমাকে দমায় রাখতে পারবেন না। দেশের জন্য ও দেশের মানুষের জন্য জীবন দিতে আমি প্রস্তুত।’

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘৫ আগাস্টের আগে ও পরে জানা মতে ঈশ্বরগঞ্জের কোনো আওয়ামী লীগ নেতার কোনো ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলেন— ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’। আরে ভাই আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মানেই মরণশীল। মরতে একদিন হবেই, দেশের জন্য না হয় জীবন আরেকবার দিলাম।’

এ ঘটনায় মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মোহাইমিনুল ইসলাম শিাহব। পুলিশ বলেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, ‘সোমবার রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। এ সময় দেয়ালে কোনো লেখা ছিল না। সকাল আনুমানিক ৮টার দিকে আমার মা বাড়ির সামনের দেয়ালে লাল রং দিয়ে— ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ লেখাটি দেখে চিৎকার করতে থাকে। মায়ের চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে এসে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় মা-বাবা ও বোন বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন বলেন, ‘এ বিষয়ে মোহাইমিনুল ইসলাম শিহাব থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান আছে বলে জানান ওসি। তিনি বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের প্রথম সারিতে ছিলেন শিহাব। যে কারণে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লোপাট করা হয়। উৎস: দেশরুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়