শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-আরিচা মহাসড়কে মঞ্চস্থ পথনাটক 'একটি নন-ফিকশন'

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাশের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে পথনাটক 'একটি নন-ফিকশন' মঞ্চস্থ করেছে তারা।

বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন 'জাহাঙ্গীরনগর থিয়েটার-টিএসসি'-র প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়। 

নাটকে কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ প্রতীকী চিত্রে উপস্থাপন করা হয়। নাটক মঞ্চায়নকালে উজ্জীবিত দেখা যায় উপস্থিত আন্দোলনকারীদের। 

আন্দোলনের সংগঠক ও জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি)- র সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম বলেন, যেকোনো সাংস্কৃতিক ও অধিকার আদায়ের আন্দোলনে জাহাঙ্গীরনগর থিয়েটার অগ্রণী ভূমিকা পালন করেছে। ধারাবাহিকতায় এবারের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে যে আন্দোলন তাতেও অংশগ্রহণ করছে থিয়েটার কর্মীরা। আন্দোলনকে সাংস্কৃতিকভাবে চাঙা করতে 'একটি নন-ফিকশন' শীর্ষক পথনাটকের ১১৪তম প্রযোজনা করেছি আমরা।
আমাদের এ অবস্থান বহাল থাকবে।

আন্দোলনের আরেক সংগঠক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। আজকে পুনরায় তার প্রমাণ হল। আমাদের এক দফা দাবি আদায়ে জাহাঙ্গীরনগর থিয়েটার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। ছাত্র জনতার অধিকার আদায়ে আমরা পিছপা হবো না।

এর আগে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য দেন। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ