শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৬:১৩ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২২, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন লিয়াকত আলী মোল্লা

লিয়াকত আলি মোল্লা

মনজুর এ আজিজ: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক মো. লিয়াকত আলী মোল্লা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। গত ৬ জুন তাকে পরিচালক পদে পদোন্নতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এই সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস, ব্যাংক পরিদর্শন বিভাগ, একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, প্রেষণে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ধর্মীয় এবং পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময় আন্তর্জাতিক সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে সৌদি আরব, ভারত এবং থাইল্যান্ড ভ্রমণ করেন। লিয়াকত আলী মোল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জেঠুয়ামুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।  

  • সর্বশেষ