শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১০:২০ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশানুরূপ সাড়া মিলছে না আয়কর রিটার্ন জমায়

আমিনুল ইসলাম: [২] আইনি কড়াকড়ির পরও সাড়া কম আয়কর রিটার্ন জমায়। বেশিরভাগ কর অফিসে আশানুরূপ রিটার্ন জমা পড়ছে না। কর্মকর্তারা জানান, নতুন আয়কর আইন বুঝতে সময় লাগা ও হরতাল-অবরোধের কারণে করদাতাদের উপস্থিতি কম। তবে শেষ সময়ে রিটার্ন জমা ও কর আদায় বাড়বে বলে মনে করছেন তারা। 

[৩] জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের ঘোষণা অনুযায়ী, সার্কেলগুলোতে রিটার্ন জমা ও করদাতাদের জন্য মাসব্যাপী বিশেষ সেবার আয়োজন করেছে কর অঞ্চলগুলো। এক ছাদের নিচে দেওয়া হচ্ছে রিটার্ন জমার সব সেবা। সহযোগিতা মিলছে অনলাইন রিটার্ন পূরণে। নেওয়া যাচ্ছে নতুন টিআইএন নিবন্ধনও। এছাড়া এ-চালানসহ নানা ডিজিটাল মাধ্যমে দেওয়া যাচ্ছে করের টাকা।

[৪] এনবিআরের এমন উদ্যোগে স্বস্তিতে করদাতারা। তারা জানান, অল্প সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। মিলছে রিটার্ন জমার প্রমাণপত্র। তবে, রিটার্ন জমা তেমন বাড়েনি। কর অঞ্চল পাঁচে, ১৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয় ১১ হাজার ৮১৫টি। যা গতবছরের একই সময়ের চেয়ে শ’খানেক কম। তবে কর আদায় বেড়েছে। 

[৫] কর অঞ্চল ১৩-এর এক কর্মকর্তা জানান, ‘কর অঞ্চল ১৩ এ এবার রিটার্ন জমা হয়েছে সাড়ে ১০ হাজার। যা গত বছরের চেয়ে ১ হাজার বেশি। রিটার্ন জমা বাড়লেও এখানে কর আদায় কমেছে। দেশে বর্তমানে নিবন্ধিত করদাতা ৯০ লাখের বেশি। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়