শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৭:৫৩ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় ৬ কোটি টাকা দিলো বিএসআরএম

চেক হস্তান্তর

মনজুর এ আজিজ: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৫ কোটি ৮১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে স্টিল রি-রোলিং মিলস-বিএসআরএম। বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে বিএসআরএমের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দী গত ২০২১-২২ অর্থবছরের লভ্যাংশ ৫ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৩৬০ টাকার চেক হস্তান্তর করেন। শ্রম মন্ত্রণালয়ের সংবাদ চিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক-দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ৩০২টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে।

এ তহবিলে বুধবার পর্যন্ত জমার পরিমাণ ৭৭৫ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন আহমেদ এবং বিএসআরএমের সিনিয়র ম্যানেজার (আইআর) ইসমাইল উপস্থিত ছিলেন।

এমএএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়