শিরোনাম
◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা ◈ সেনেগাল জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ লিগে খেল‌তে আসছেন ◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা দিলেও জুলাই মাসে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব উল্লেখযোগ্য হারে কমেছে। মাসজুড়ে মোট ২২ হাজার ৮৮৭টি বিও হিসাব বন্ধ হয়েছে, যা প্রতি কার্যদিবসে গড়ে ৯১৫টি হিসাব কমার সমান।

বিও (Beneficiary Owner) হিসাব হলো শেয়ারবাজারে লেনদেনের জন্য কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে খোলা বিনিয়োগকারীর হিসাব। এই হিসাব ছাড়া শেয়ার কেনাবেচা করা যায় না। দেশের সব বিও হিসাবের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

সিডিবিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশের শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টি। জুন মাস শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৫ হাজার ২৫২টি। জুলাই মাসে মোট ২৫ কার্যদিবস লেনদেন হয়েছে। সেই হিসাবে এক মাসে ২২ হাজার ৮৮৭টি বিও হিসাব কমেছে এবং প্রতিদিন গড়ে ৯১৫টি করে হিসাব হ্রাস পেয়েছে।

দেশি বিনিয়োগকারীদের বিও কমেছে সবচেয়ে বেশি

গত এক মাসে বিও হিসাব কমার বড় অংশই স্থানীয় বিনিয়োগকারীদের। বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১৫ লাখ ৯২ হাজার ১৪৬টি, যেখানে জুন শেষে ছিল ১৬ লাখ ১৩ হাজার ৭২৪টি। অর্থাৎ এক মাসে দেশি বিনিয়োগকারীদের ২১ হাজার ৫৭৮টি বিও হিসাব কমেছে। কার্যদিবস হিসেবে প্রতিদিন গড়ে ৮৬৩টি করে স্থানীয় বিও হিসাব হ্রাস পেয়েছে।

অন্যদিকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবও কমেছে। বর্তমানে তাদের নামে হিসাব রয়েছে ৪২ হাজার ৩টি, যা জুন শেষে ছিল ৪৩ হাজার ১৮৩টি। অর্থাৎ এক মাসে ১ হাজার ১৮০টি বিও হিসাব কমেছে। এতে প্রতি কার্যদিবসে গড়ে ৪৭টি করে বিদেশি ও প্রবাসী বিও হিসাব হ্রাস পেয়েছে।

নারী-পুরুষ উভয় শ্রেণির বিনিয়োগকারী কমেছে

সিডিবিএলের তথ্য বলছে, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৫৬১টি। জুন মাস শেষে এ সংখ্যা ছিল ১২ লাখ ৬২ হাজার ৭৮৯টি। ফলে এক মাসে পুরুষ বিনিয়োগকারীদের ১৭ হাজার ২২৮টি বিও হিসাব কমেছে।

একই সময়ে নারী বিনিয়োগকারীদের বিও হিসাবও কমেছে। বর্তমানে নারী বিনিয়োগকারীদের নামে হিসাব রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৮৮টি, যা জুন শেষে ছিল ৩ লাখ ৯৪ হাজার ১১৮টি। অর্থাৎ জুলাই মাসে নারী বিনিয়োগকারীদের ৫ হাজার ৫৩০টি বিও হিসাব কমেছে।

যৌথ বিও হিসাব বন্ধের হার তুলনামূলক বেশি

বর্তমানে মোট বিও হিসাবের প্রায় তিন-চতুর্থাংশ একক নামে এবং বাকি প্রায় এক-চতুর্থাংশ যৌথ নামে পরিচালিত হচ্ছে। তবে জুলাই মাসে হিসাব বন্ধের ক্ষেত্রে যৌথ বিও হিসাবের হার তুলনামূলক বেশি ছিল।

বর্তমানে একক নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ২০ হাজার ২৫৭টি। জুন শেষে এ সংখ্যা ছিল ১২ লাখ ৩৫ হাজার ২৮৫টি। অর্থাৎ এক মাসে একক বিও হিসাব কমেছে ১৫ হাজার ২৮টি।

অন্যদিকে যৌথ নামে বর্তমানে বিও হিসাব রয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৮৯২টি, যেখানে জুন শেষে ছিল ৪ লাখ ৪১ হাজার ৬২২টি। এ হিসাবে এক মাসে যৌথ বিও হিসাব কমেছে ৭ হাজার ৭৩০টি।

কোম্পানির বিও হিসাবেও পতন

ব্যক্তিগত বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির বিও হিসাবেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বর্তমানে কোম্পানির নামে বিও হিসাব রয়েছে ১৮ হাজার ২১৬টি। জুন মাস শেষে এ সংখ্যা ছিল ১৮ হাজার ৩৪৫টি। ফলে এক মাসে কোম্পানির বিও হিসাব কমেছে ১৯২টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়