শিরোনাম
◈ সব ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এয়ার অ্যাম্বুলেন্স, রোববার নেওয়া হতে পারে লন্ডন খালেদা জিয়াকে ◈ নিজে কিছু করতে পারেনি, আবার রোহিত ও কোহ‌লি‌কে নিয়ে কথা বলে!‌ অ‌জিত আগরকারকে চাঁচাছোলা আক্রমণ হরভজ‌নের ◈ বিএনপি না জামায়াত কোন জোটে যাচ্ছে এনসিপি, নানা সমীকরণ ◈ গাজায় হামাসবিরোধী ইসরাইলপন্থি পপুলার ফ্রন্টের নেতা ইয়াসের আবু সাবাব নিহত ◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ার বাজার

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে শেয়ার বাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু থাকবে।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ মে (শনিবার) দিনটিতেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৬ মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে দুটি শনিবার—১৭ ও ২৪ মে—সরকারি অফিস খোলা থাকবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়।

এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা শনিবার দিনেও সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন এবং পুঁজিবাজারে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়