শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ১১:৪১ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ সুবিধা পাচ্ছে খেলাপিরা

চামড়া সংগ্রহে ৪৮১ কোটি টাকার ঋণ পর্যাপ্ত নয় 

চামড়া

মাজহারুল ইসলাম: চামড়া কিনতে খেলাপি গ্রাহকরা মাত্র ২ শতাংশ অর্থ জমা দিয়েই ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবেন। এ খাতের উদ্যোক্তাদের এবার ৪শ’ ৮১ কোটি টাকা ঋণ দেবে ব্যাংক। ট্যানারি মালিকরা বলছেন, এ অর্থ পর্যাপ্ত নয়। চামড়া কিনতে ৬শ’ কোটি ঋণের দাবি তাদের। যমুনাটিভি
ট্যানারি শিল্পের মূল উপাদান পশুর চামড়া, যার বড় অংশই সংগ্রহ করা হয় কোরবানির ঈদের সময়। কিন্তু চামড়া কিনতে দরকার প্রচুর নগদ অর্থের। যার যোগান দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক। এবার ৪৮১ কোটি টাকা ঋণ দেয়া হবে চামড়া সংগ্রহে। ব্যাংকাররা বলছেন, টাকা দেয়ার ক্ষেত্রে বকেয়া ঋণ সমন্বয় করা হবে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলাম বলেন, প্রায় ৪শ’ ৮১ কোটি টাকা বরাদ্দের সুযোগ সৃষ্টি হয়েছে। চামড়া মালিকদের আবেদনের প্রেক্ষিতে গতবারের চেয়ে বেশি টাকা বরাদ্দ দেয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নীতি রয়েছে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানান, গত বার ৩০ কোটি টাকা ঋণ দেয়া হয়েছিল ৩টি কোম্পানিকে। এবারও সেই অর্থই দেয়া হবে। যদি আরও বেশি চায় তবে সেটিও দেয়া সম্ভব।

ট্যানারি শিল্প মালিকরা বলছেন, ব্যাংকগুলো যে ঋণ দেয়ার কথা বলছে, তা কাগজে কলমে। বাস্তবে চামড়া কিনতে তাদের তেমন কোনো অর্থ দেয়া হয় না। ঋণের নামে আগের অর্থ সমন্বয় করা হয়ে থাকে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, ঈদুল আজহায় এক থেকে দেড় হাজার কোটি নগদ টাকার প্রয়োজন হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১৬৫ কোটি টাকা দিচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

বাংলাদেশ ব্যাংক বলছে, চামড়া কিনতে অর্থের কোনো সংকট হবে না। ঋণের বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে আগেই। দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই খেলাপি ঋণ পুনঃতফসিল করতে পারবেন। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, গত দুই বছরের করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত এই খাত। সেক্ষেত্রে অর্থ পুনরুদ্ধারের ব্যাপারে নীতিমালা কিছুটা শিথিল করা হয়েছে। যদি দেখা যায় সেই পরিমাণ চামড়া ট্যানারিতে মজুদ আছে তবে বুঝতে হবে যে, চামড়া কেনা হয়েছে ফান্ড অন্যদিকে ডাইভার্ট করে। সেটা বিবেচনা করে কেবল ডাউন পেমেন্ট নিয়ে নতুন করে ঋণ দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। চামড়া কেনার সুবিধার্থে বরাদ্দকৃত ঋণ কোরবানি ঈদের আগেই ব্যবসায়ীদের মধ্যে বিতরণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।