শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ১১:০৭ রাত
আপডেট : ২৫ মে, ২০২৪, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিবিএইচের চেয়ারম্যান হলেন ড. মোশতাক

মনজুর এ আজিজ: [২] ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. মোশতাক চৌধুরী। কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪৯তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়। এর আগে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ছিলেন।


[৩] ড. চৌধুরী নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের জনসংখ্যা ও পারিবারিক স্বাস্থ্যের অধ্যাপক। ২০০৯-১২ সাল পর্যন্ত তিনি রকফেলার ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাকআর্থার ফেলো হিসেবেও কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি ভিজিটিং স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন।

 
[৪] তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের প্রতিষ্ঠাতা ডিন ছিলেন। ড. চৌধুরী লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি, লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।


[৫] ড. চৌধুরী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান প্রতিষ্ঠিত শিশু স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য বিষয়ক ‘জাতিসংঘ মিলেনিয়াম টাস্কফোর্সের’ সমন্বয়কারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির ম্যারিয়ট বিজনেস স্কুল থেকে ইনোভেটর অব দ্য ইয়ার ২০০৬ পুরস্কারের সহপ্রাপক এবং ২০১৭ সালে শিকাগোভিত্তিক রোনাল্ড ম্যাকডোনাল্ড হাউস চ্যারিটি থেকে মেডিকেল এক্সিলেন্স পুরস্কার পেয়েছেন। 


[৬] ড. চৌধুরী পিয়ার-রিভিউ করা আন্তর্জাতিক জার্নালে ১৫০টিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছেন এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের দেয়া ‘বেস্ট ইমপ্যাক্টফুল বুক’ পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি প্রথমা থেকে তার জীবনী ‘আমার ব্র্যাক জীবন’ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যের ওপর সুশীল সমাজের দুটি নজরদারি সংস্থা ‘বাংলাদেশ এডুকেশন ওয়াচ’ এবং ‘বাংলাদেশ হেলথ ওয়াচের’ একজন প্রতিষ্ঠাতা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), সোশ্যাল মার্কেটিং কোম্পানি, লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথসহ (এমএসএইচ) বিভিন্ন সংস্থা এবং উদ্যোগের বোর্ড ও কমিটিতে যুক্ত আছেন। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ