শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থিতিশীল পেঁয়াজ ও সবজির বাজার 

দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

মাসুদ আলম: [২] বাজারে নতুন করে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম। ডিম ডজনে ৫ থেকে ১০ টাকা, আদা ও রসুন কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। 

[৩] ঈদের আগে সব ধরনের মুরগি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছিলো। তা এখন কমে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, সবজি ও গরুর মাংস।  যদিও রাজধানীর বাজারে এখনো কেনাবেচা জমে ওঠেনি। বাজার কিছুটা ফাঁকা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৩] বাজার ঘুরে দেখা যায়,  প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা দরে। কোথাও কোথাও কেজি ৬০ টাকায়ও বিক্রি হচ্ছে। ঈদের চার-পাঁচ দিন আগে আলুর কেজি ছিল ৪৫ টাকার আশপাশে। আদা ২১০ থেকে ২২০ টাকা কেজি। যা ঈদের আগে ছিলো ১৮০ থেকে  ১৯০ টাকা কেজি। চায়না রসুন ২১০ থেকে ২২০ টাকা। যা ঈদের আগে ছিলো ১৯০ টাকা ২০০ টাকা।  ডিম ডজনে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকা। 

[৪] ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৩০ টাকা। সোনালি ৩৩০ থেকে ৩৪০ টাকা। যা ঈদের আগে ছিলো ৩৫০ থেকে ৩৬০ টাকা। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। 

[৫] দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। যা ঈদের আগেও একই দাম ছিলো। টমেটো ৪০ থেকে ৫০ টাকা, গোল বেগুন ৬৫ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, শসা মানভেদে ৩০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকা চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা ও ঢ্যাঁড়শ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

[৬] বৃহস্পতিবার বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়ানোর ঘোষণা আসে। নতুন মুল্য তালিকার তেল বাজারে না আসায়  খুচরা ব্যবসায়ীরা আগের দামেই বিক্রি সয়াবিন তেল বিক্রি করছে।

[৭] ভাটারা নুরেরচালা মতিন স্টোরের ম্যানেজার আল ইসলাম আলী বলেন, ঘোষণা হলেও বাজারে নতুন দামের তেল এখনো আসেনি। দু-একদিনের মধ্যেই নতুন দামের তেল সরবরাহ করবে কোম্পানিগুলো। এছাড়া ঈদের পর হঠাৎ করে কেজিতে ১০ টাকা বেড়েছে আলু। এছাড়া রসুন ও আদা কেজিতে ২০ টাকা বেড়েছে। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। 

[৯] খিলক্ষেতে বাজার করতে আসা নজরুল ইসলাম বলেন, বাজার ক্রেতা কম থাকায় সবজি দাম কিছুটা কম। এরই মধ্যে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ