শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে কলেজ ছাত্রকে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

ইমরান মাহমুদ, জামালপুর: [২] জামালপুরে কলেজছাত্র লিটন (২০) হত‌্যা মামলায় সাতজ‌নের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৩] মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.এহসানুল হক এ রায় দেন। 

[৪] রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছে। 

[৫] যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. মিজান (২০), মো. সোহেল (২৫), মো. সুমন (২৬), মো. লাভলু (২০), মো. হেলাল (৩৫), মো. মিজান (২১) ও মো. মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক।

[৬] আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জানুয়ারী জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার তাছলিমাদের পতিত জমিতে লিটনকে জবাই হত‌্যা করে পুড়িয়ে ফেলা হয়। লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসি'র ছাত্র ছিলেন। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন। সেখানে টাকা লেনদেন নিয়া এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়