শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের প্যানেল আইনজীবীকে মোবাইল ফোনে হত্যার হুমকি

মাসুদ আলম: ড. মোহাম্মদ ইউনূসের আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার খাজা তানভীর আহমেদকে মঙ্গলবার মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়।  এ ঘটনায় ওইদিন রাতে তিনি বাদি হয়ে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি জিডি  করেন। 

জিডিতে বলা হয়, একটি অপরিচিত নাম্বার থেকে ৮টা ৩৪ মিনিটে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদের ব্যক্তিগত নাম্বারে একটি মিস কল আসে। পরে তিনি কল ব্যাক করলে অপর প্রান্তের যুবক তার সঙ্গে দেখা করবে বলে চেম্বারের ঠিকানা চান। কে বলছেন, পরিচয় জানতে চাইলে সে বলে, ব্যারিস্টার রুবেল বলছেন? 

জিডিতে আরও বলা হয়, আমার ডাক নাম ব্যারিস্টার রুবেল উল্লেখ করে জিডিতে তিনি আরও বলেন, আমি বলি জি বলছি। সে আমাকে বলে `পারিবারিক মামলার বিষয়ে কথা বলব' এ কথা বলে সে বলতে থাকে `শুয়োরের বাচ্চা তোকে মেরে ফেলব, তুই বেশি বাড়াবাড়ি করছিস, কুত্তার বাচ্চা....... মেরে ফেলার হুমকি দিয়ে আমার মাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।'

আমি কল রেকর্ডিং এর জন্য যখন আমার মোবাইলে বাটন প্রেস করি তখনি সে লাইন কেটে দেয়। ঘটনার আকস্মিকতায় আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাই এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। পরবর্তীতে অনেকবার তাকে ফোন করা হলেও মোবাইল ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় । 

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ড. মোহাম্মদ ইউনুসের আইনজীবী পরিচয়ে আমার কাছে কেউ আসেনি। জিডির বিষয়টি  খোঁজ নেওয়া হচ্ছে। সম্পাদনা:শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এএ

  • সর্বশেষ