শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৬:৫৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মাদক-জুয়া ব্যবসার দ্বন্দ্বে নিহত ১

আরিফ হোসেন

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: জুয়া ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা আরিফ হোসেন (৪৮) নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হন অন্তত ১০জন। এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে এ সময় আহত হন কালীগঞ্জ পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল। মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

যুবলীগের সাবেক ওয়ার্ড সম্পাদক নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে। 

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বুধবার সকালে জানান, দীর্ঘদিন ধরে কাশিপুর বেদে পল্লীতে জুয়া ও মাদক ব্যবসা চলে আসছে। এ নিয়ে সাপুড়িয়া মনিরুল ইসলাম ও রাসেলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মাদক ও জুয়ার বিরুদ্ধে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে বেদে পল্লীতে মোটিভেশন সভা করেন। তারপরও সেখানে জুয়া ও মাদক বন্ধ করা যায়নি। 

তিনি বলেন, নিহত আরিফ জুয়া ও মাদক ব্যবসায় টাকা লগ্নিকারী হিসেবে বেদেপল্লী নিয়ন্ত্রণ করতেন। তিনি আগের কমিটিতে যুবলীগের পদে ছিলেন, কিন্তু এখন নেই। 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে জুয়া খেলা ও নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে যুবলীগ নেতা আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, শাবনুর খাতুন, নীরব হোসেন ও পাশ্ববর্তী গ্রামের আব্দুল লতিফসহ অন্তত ১০ ব্যক্তি আহত হন। এসময় সাপুড়িয়া রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।

সংবাদ পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান ও কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করলে তাদের উপর সাপুড়িয়া রাসেল গ্রুপের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পাশ্ববর্তী গ্রামের আব্দুল লতিফকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার মধ্যরাতে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে তিনি মারা যান। 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, বেদে পল্লীতে এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ নিহত হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।      

প্রতিনিধি/জেএ  

  • সর্বশেষ