শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৯০ হাজার ইয়াবা জব্দ 

ফরহাদ আমিন, কক্সবাজার:  টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৯০হাজার পিস ইয়াবা ও অন্যান্য চোরাচালানী মালামাল সহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড  বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) ভোররাতে নাফনদী থেকে ইয়াবা ও অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-১২হতে ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে মেম্বার ঘাট এলাকায় নাফ নদীতে নৌকাযোগে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল।

কিছুক্ষণ পর টহলদল দুইজন ব্যক্তিকে মায়ানমার হতে একটি কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করলে উক্ত ব্যক্তিরা নৌকা হতে লাফিয়ে নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে টহলদল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১প্যাকেট রীচ কফি, ৩কেজি শুটকি, ১০প্যাকেট বার্মিজ সিগারেট,  ৫ প্যাকেট বিস্কুট ও ২বোতল কোমল পানীয় পাওয়া যায়।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা, কাঠের নৌকা ও অন্যান্য চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ ২৮হাজার ২২০টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত নৌকা ও অন্যান্য চোরাচালানী মালামাল হ্নীলা শুল্ক গুদামে জমা করে মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়