শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়া সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশকারী ২২ রোহিঙ্গার ৩ দিনের রিমান্ডে

কায়সার হামিদ, উখিয়া: [২] মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে অস্ত্রসহ উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২২ রোহিঙ্গার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

[৩] সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এ রিমান্ড মঞ্জুর করেন। 

[৪] এর আগে উখিয়ার পালংখালী সীমান্ত থেকে অস্ত্রসহ আটকের পর বিজিবির করা মামলায় ২৩ জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামের এক রোহিঙ্গা অসুস্থ হওয়ায় তার রিমান্ডের অনুমতি প্রদান করেননি বিচারক।

[৫] গ্রেপ্তার ২৩ রোহিঙ্গা হলেন- উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের মো: হোসেন আহমদ, একই ক্যাম্পের মো: রফিক, আয়াতুল্লাহ, ৯ নম্বর ক্যাম্পের মো: জুনাইদ, একই ক্যাম্পের মো: হারুন, মো: কায়সার, মো: সাবের, ১০ নম্বর ক্যাম্পের ওসামা, একই ক্যাম্পের ওমর ফারুক, মো: সাদেক, হারুন অর রশিদ, ইয়াসিন আরাফাত, মো: ইসমাইল, মো: রহিম, ১১ নম্বর ক্যাম্পের নজু মোল্লা, ১৫ নম্বর ক্যাম্পের সৈয়দ উল্লাহ, একই ক্যাম্পের হাফেজ আহমেদ, ২০ নম্বর ক্যাম্পের মো: জোবায়ের, কুতুপালং এলাকার ৬ নম্বর ক্যাম্পের আব্দুল্লাহ, একই এলাকার ৩ নম্বর ক্যাম্পের এনামুল হাসান, ২ ক্যাম্পের মো: রফিক, একই ক্যাম্পের সৈয়দুল ইসলাম, ৭ নম্বর ক্যাম্পের মো: আরমান।

[৬] মামলার তদন্ত কর্মকর্তা উখিয়ার থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৭] তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত দিয়ে ২৩ রোহিঙ্গা অস্ত্রসহ অনুপ্রবেশ করলে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির নায়েব সুবেদার মো: শহিদুল ইসলাম তাদের আটকের পর মামলা করেন। এই মামলার অধিকতর তদন্ত ও কেন তারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করছিল তা জানতে ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে ২২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একজন অসুস্থ থাকায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি।

[৮] পুলিশের এই কর্মকর্তা বলেন,‘মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে অস্ত্রসহ গ্রেফতার ২৩ রোহিঙ্গা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। স্বাভাবিক কারণে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে এসব রোহিঙ্গারা মিয়ানমারের যাওয়ার কথা না। কিন্তু কী কারণে মিয়ানমারে গেল আর তাদের হাতে অস্ত্র কেন? এমন প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। রিমান্ডে এসব প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ