শিরোনাম
◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ১০:২১ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ককটেল ফাটিয়ে ২টি কাভার্ডভ্যানে আগুন

হাসিব খান, গাজীপুর: [২] গাজীপুরের দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে এ আগুন দেয় দুর্বৃত্তরা।

[৪] ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানে গতিরোধ করে। এক পর্যায়ে পেট্টোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

[৫] কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ডভ্যান চালক খাদেমুল ইসলাম বলেন, কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সাড়ে ৬টার দিকে ৭-৮ টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা আমার কাভার্ডভ্যানের গতিরোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছোড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। ভাঙা কাঁচের আঘাতে আমার হাত কেটে গেছে। 

[৬] গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি।

[৭] গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সকালে কে বা কারা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ