শিরোনাম
◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে গণপিটুনিতে ডাকাত নিহত 

গণপিটুনিতে ডাকাত নিহত 

এম কে আই জাবেদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে ডাকাতি করতে এসে গণপিটুনিতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাবুটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাত সদস্য জামাল ওরফে সোহেল (৩২) পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের মতিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যূতাসহ একাদিক মামলা রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া গ্রামের মাহাবুব মিয়ার বাড়ীতে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ীতে ডাকাত পড়েছে এমন শোর-চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও জামাল ওরফে সোহেল আত্মরক্ষা করতে পারেননি তিনি গণপিটুনিতে নিহত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গণপিটুনিতে নিহত জামাল ওরফে সোহেল একজন পেশাদার ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যূতাসহ একাধিক মামলা রয়েছে। নিহত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ