শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৯:০১ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে চতুর্থ ধাপে ঘর পাচ্ছে গৃহহীন পরিবাররা

আয়োজিত প্রেস ব্রিফিং

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): চতুর্থ ধাপে কক্সবাজারের টেকনাফে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১৪৩টি দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবার। এর মধ্যে তৃতীয় পযার্য়ের ৫৬টি ঘর রয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ৪৫৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আগামী (২২ মার্চ) বুধবার টেকনাফ উপজেলার মোট ১৪৩টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের মাধ্যমে উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে জানা গেছে।

এদিকে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় ৪র্থ পর্যায়ের ৮৭টি ঘরের মধ্যে উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকায় ৪০টি, হ্নীলার দমদমিয়া এলাকায় ১৩টি, টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ায় ১১টি, সদরের বটতলী এলাকায় ১০টি,সাবরাংয়ের মুন্ডার ডেইল এলাকায় ৮টি, সাবরাং পুরান পাড়া এলাকায় ৫টিসহ মোট ৮৭ টি নতুন গৃহসহ খাস জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত। এছাড়া অপরদিকে ৩য় পর্যায়ের বাহারছড়া মনতলিতে ৫০টি, চৌকিদার পাড়া এলাকায় ২টি ও মনখালি এলাকায় ৪টি মোট ৫৬টি ঘর একইসাথে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ