শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৬ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরদেহ সামনে রেখে মা-মেয়ের ধস্তাধস্তি, অতঃপর...

লাশের সামনে দ্বন্দ্ব

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লায় লাশের সামনে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে মেয়ে ও সৎ মা। এ সময় ধস্তাধস্তি করেন উভয় পক্ষ। এরপর শ্বশুরের লাশ প্রায় ১ ঘণ্টা আটকে রাখে জামাতা। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় কুমিল্লার হাউজিং এষ্টেট এলাকায় এ ঘটনা হয়।

মৃত ডা. সিরাজুল হকের মেয়ে হোছনেয়ারা বেগম জানান, আমার ১২ বছর বয়সে মা মারা যায়। ১৫ বছর বয়সে বিয়ে হয়। তখন স্বামীর বাড়ি চলে যাই।

বাবা ঘরে একা, তাই দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে কোনো সন্তান হয়নি। গত ২০ বছর বাবা অসুস্থ।কয়েকবার স্ট্রোক করেছে। তখন আমার সৎ মা সেতারা বেগম তার ভাই জাহাঙ্গীর ও তারেক হাউজিং এস্টেটের জমির টিপসই নেয়। আমি হাউজিং বা গ্রামের বাড়ি রাচিয়া কোনো সম্পত্তি পাইনি। আমি ছাড়া আমার বাবার কোনো ছেলে-মেয়ে নেই। 

মেয়ের স্বামী ডা. দেলোয়ার হোসেন জানান, শ্বশুরের লাশ দেখতে গেলে তারা আমার মেয়ের ব্যাগ আটকে রাখে। তার নানার ঘর থেকে বের হতে বলে। আমার স্ত্রীকে প্রহার করে। তখন একটু ধস্তাধস্তি হয়। তারা ২০১৮ সালে আমার শ্বশুরের ৮ শতক জমি, ৩তলা ভবনসহ হেবা দলিল করে নিয়ে যায়। ব্যাংকের সব টাকা সৎ মা নিয়ে যায়। গ্রামের সকল জমি চাচাদের দিয়ে দেয়।
 
মৃত ডা. সিরাজুল হকের দ্বিতীয় স্ত্রী সেতারা বেগম বলেন, স্বামীর লাশ সামনে রেখে আমি কথা বলবো না। 

কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ পরিদর্শক বিষ্ণু কুমার রায় জানান, বিষয়টি জেনে আমরা হাউজিং ১নং সেক্টরের মসজিদে যাই। উভয় পক্ষকে বলেছি, লাশ যেনো আটকে না রাখা হয়। মোটামুটি ঘণ্টা খানেক পর জানাজা ও দাফন হয়।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ