শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসির সামনে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ, মামলা

গ্রাম পুলিশ লোগো

সাজ্জাদুল তুহিন, নওগাঁ: নওগাঁর মান্দায় নিয়োগ সংক্রান্ত বিষয়ের জের ধরে ওসির সামনেই গ্রাম পুলিশকে মারপিটে করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কশব উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার বাদী হয়ে মান্দা থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৫টার দিকে প্রধান শিক্ষক মোবারক আলী সরদার সহকারী শিক্ষক মকবুল হোসেনসহ কয়েকজন শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের বেতন-বিল ও দাপ্তরিক কাজ করছিলেন।

এসময় কম্পিউটার ল্যাব অপারেটর পদে স্থগিত হওয়া নিয়োগ, গোপনে দেয়া হচ্ছে এমন সন্দেহে আসামিরা সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গ্রাম পুলিশকে মারধর করেন। এমতাবস্থায় কোন উপায় না পেয়ে শিক্ষক মোবারক আলী সহায়তার জন্য মান্দা থানার ওসিকে অবহিত করেন।

প্রায় ১ ঘন্টা পর রাত অনুমানিক ৭টার দিকে ওসি শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স ও গ্রাম পুলিশ খইরুল ইসলাম খয়েরকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন।

এসময় উত্তেজিত জনতা মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের সামনে গ্রাম পুলিশ খয়েরকে মারধরসহ তাঁর পরনে থাকা সরকারি পোষাক ছিঁড়ে নষ্ট করে ফেলেন।

উল্লেখ্য, মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয়ে পাঁচটি পদে গত ২৬ আগস্ট নিয়োগবোর্ড অনুষ্ঠিত হয়। শুরু থেকে এসব পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন।

এর জের ধরে করে রোববার রাতের অন্ধকারে সদ্য নিয়োগকৃত কর্মচারীদের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিম্মি করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাই।

অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে গ্রাম পুলিশকে মারপিট করেন।

এ ঘটনায় প্রধান শিক্ষক বাদি হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি  মামলা করেছেন। এ এইচ

  • সর্বশেষ