শিরোনাম
◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৯:০৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের সংবাদ বর্জনের ঘোষণা  সাংবাদিকদের

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : ২৯ সেপ্টেম্বর সাফ জয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের হেনস্থা ও গাড়িতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের যৌথ সভায় ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন ৯টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। রোববার (২ অক্টোবর) রাত ৯ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত যৌথ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ওই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ ও ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে যৌথ সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায়, সহ-সভাপতি মাছরাঙ্গা টিভির শরীফুজ্জামান টিটু, সাংবাদিক ক্রীড়া চক্রের সভাপতি ও কালের কন্ঠের নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও গাজী টিভির কাজী মোস্তফা মুন্না, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের (এনসিজেএ) সভাপতি ও এখন টিভির বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদ,  সাধারন সম্পাদক যমুনা টিভির ব্যুরো প্রধান এসএম হসাইন শাহীদ, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক একুশে টিভির আতাউর রহমান জুয়েল, ডেইলী স্টারের আমিনুল ইসলাম, দৈনিক স্বজন সম্পাদক মো. শাহজাহান, সাংবাদিক রবীন্দ্র নাথ পাল, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি ও  ডিবিসি নিউজের স্টার রিপোর্টার, রাকিবুল হাসান রুবেল, সেক্রেটারী দেশ রুপান্তরের মইনউদ্দিন রায়হান, প্রথম আলোর কামরান পারভেজ, সময় টিভির সাদিকুর রহমান, কালবেলার দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও বাফুফে বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।

গত ২৯ সেপ্টেম্বর সাফ জয়ী আট ফুটবল কন্যাকে সিটি কর্পোরেশনের চুরখাই এলাকায় ফুলেল বরন ও সার্কিট হাউজের বৈশাখী মঞ্চে সংবর্ধণায় আসার পথে ঢাকা ও ময়মনসিংহ থেকে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরাপার্সন গাড়ীবহরে থেকে সরাসরি সম্প্রচারকালে তাদের সাথে অসদাচরণ, গালমন্দ ও গাড়ী ভাংচুরের চেষ্ঠা চালায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও তাদের সহযোগীরা। এনিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।