শিরোনাম
◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসনকে বিগত ১৭ বছর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার সরকার : পানিসম্পদ মন্ত্রী

‎জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎বিগত ১৭ বছর স্বৈরাচার সরকার প্রশাসন ও পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

‎শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, “বিগত ১৭ বছর স্বৈরাচার সরকার পুলিশ প্রশাসনকে যেভাবে পরিচালনা করেছে, তাতে তারা মূলত নিজেদের স্বার্থেই এই বাহিনীকে ব্যবহার করেছে। কিন্তু আমরা এখন একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণে দেশ পরিচালনা করতে চাই। তাই কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যক্তিগত স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। দেশের স্বার্থে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এই বাহিনীকে কাজে লাগাতে হবে।”

তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের জন্য জনগণের কাছে জবাবদিহি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অর্থই হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, বিগত দিনে ক্ষমতাসীনদের মধ্যে জবাবদিহির অভাব ছিল। তারা অনেক ক্ষেত্রেই জনগণের স্বার্থ ও অধিকার উপেক্ষা করেছে। অথচ গণতন্ত্র, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক দোলনের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা সভাপতি সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারসহ বাজুসের জেলা নেতৃবৃন্দ।

  • সর্বশেষ