শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৪ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইট জ্বালিয়ে মাদারীপুরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া এবং এক ভ্যানচালকসহ আরও কয়েকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়