শিরোনাম
◈ গোপনে ক্যামেরায় ধরা পরে আড়াই বছরের শিশু সন্তানকে নির্যাতনের ভিডিও, মা কারাগারে ◈ র‍্যাব বিলুপ্ত নয়, নতুন আইনে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে চায় সরকার ◈ লবণের দাম বৃদ্ধি ও বকেয়া সংকটে ঈদের আগে দুশ্চিন্তায় রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা ◈ জাতীয় ক্যান্সার হাসপাতালে ভয়াবহ সংকট: ৫০০ শয্যায় চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ১২০০ রোগী, রেডিওথেরাপির অপেক্ষায় ৪৫০০ মানুষ ◈ অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ লা লিগায় বার্সেলোনার সহজ জয় ◈ ভারতে চালু ৭ মিনিটের ক্যান্সার ইনজেকশন, ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো, প্রতি ডোজের দাম ৩.৭ লাখ রুপি ◈ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত ◈ জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় চীন, আলোচনায় একাধিক ইস্যু ◈ যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব নাকচ ইরানের

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী

চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নেন।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন, পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

এর আগে শুক্রবার (০৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সূত্র: চ্যানেল ২৪ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়